ঢাকার নবাবগঞ্জে নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ ক্লাব আয়োজিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে শুক্রবার বিকেলে।
ক্লাব মাঠে অনুষ্ঠিতব্য জমজমাট এ ফাইনাল খেলায় মুখোমুখি হবে দোহারের কার্তিকপুর একাদশ ও নবাবগঞ্জের তরুণ প্রতিভা ফুটবল একাদশ।
আয়োজকরা জানান, ফাইনাল খেলাকে ঘিরে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। মাঠ প্রস্তুত, খেলোয়াড়দের অংশগ্রহণ এবং দর্শকদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থাপনাও প্রায় শেষ পর্যায়ে রয়েছে।
তারা আরও জানান, আবহাওয়া অনুকূলে থাকলে এবং বৃষ্টির কারণে মাঠের অবস্থা খেলার উপযোগী থাকলে দর্শকরা একটি উপভোগ্য ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল ম্যাচ উপভোগ করতে পারবেন।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক এমপি।
স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ইতোমধ্যে ফাইনাল ম্যাচ ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। আয়োজকরা সকল ফুটবলপ্রেমী দর্শককে মাঠে উপস্থিত হয়ে খেলা উপভোগ করার আহ্বান জানিয়েছেন।