সুনামগঞ্জের জগন্নাথপুর প্রেসক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, সম্মাননা ক্রেস্ট প্রদান ও কেক কাটার আয়োজন করা হয়েছে।
গত ৩১ জুলাই শুক্রবার বিকেল ৩টায় জগন্নাথপুর উপজেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রেসক্লাবের সভাপতি তাজউদ্দিন আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু ও যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেবের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম, জগন্নাথপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট ড. জিয়াউর রহিম শাহীন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কাওসার আহমেদ, জগন্নাথপুর পৌর বিএনপির আহ্বায়ক সালাউদ্দিন মিঠু, বাংলাদেশ জামায়াতে ইসলামী পেশাজীবী শাখা জগন্নাথপুরের সভাপতি মো. কবির উদ্দিন এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হাফিজ মহিবুর রহমান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু।
এ সময় আরও বক্তব্য দেন জগন্নাথপুর প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি মো. আতাউর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সহসভাপতি শামীম আহমদ, জগন্নাথপুর পৌর জামায়াতে ইসলামীর সভাপতি আ হ ম ওয়ালি উল্লাহ, সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রুহুল আমীন, ফেয়ার ফেইস জগন্নাথপুরের প্রতিষ্ঠাতা সভাপতি প্রভাষক শামীম আহমদ, অলটাইম ক্লিন জগন্নাথপুরের সভাপতি শাহজাহান মিয়া, জহির ইনস্টিটিউটের পরিচালক মাওলানা জহির উদ্দিনসহ অনেকে।
এ ছাড়া বক্তব্য রাখেন জগন্নাথপুর প্রেসক্লাবের সহসভাপতি মো. আব্দুল হাই, কোষাধ্যক্ষ মো. জামাল উদ্দিন বেলাল, সদস্য মো. আল আমিন ও দপ্তর সম্পাদক সারোয়ার।
আলোচনা সভা শেষে জগন্নাথপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। একই সঙ্গে প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রয়াত শংকর রায়কে মরণোত্তর সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। তাঁর পক্ষে ক্রেস্ট গ্রহণ করেন ছেলে সাংবাদিক সুমিত রায়।
পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন প্রেসক্লাবের সদস্য শাহ এস এম ফরিদ।
অনুষ্ঠানে জগন্নাথপুর উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।