1. info@drishtirekha.com : Rrishti Rekha :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন

জুলাইয়ের চেতনা ধারণ করে নতুন বাংলাদেশ গড়ার ডাক এনসিপির

উপজেলা প্রতিনিধি:
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ২৮ Time View

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, ২০২৪ সালের পরও মোংলায় গুমের ঘটনা ঘটেছে। তিনি এ ঘটনাকে বিএনপি সরকারের জন্য একটি কালো অধ্যায় হিসেবে উল্লেখ করেন।

বুধবার (২২ জুলাই) রাত ১০টায় মোংলা পৌর শহরের শফিউল্লাহ সড়কে এনসিপির জুলাই পদযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, অন্তর্বর্তী সরকার গুম কমিশন গঠনের জন্য সুপারিশ করেছিল। বিএনপি সরকার এ বিষয়ে কথা দিলেও, যে দলটির অনেক নেতাকর্মী নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছে, সেই দলই পরে গুম কমিশনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তিনি অভিযোগ করেন, দেশে এখনো শেখ হাসিনার আমলের কাঠামো বিদ্যমান রয়েছে এবং বিএনপি সরকার সেই কাঠামো ধরে রেখেছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এনসিপির দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু বলেন, “আমাদের এখন দুটি আকাঙ্ক্ষা—একটি হলো আমাদের ভাইদের মৃত্যুর বিচার, আরেকটি হলো দিল্লিতে বসে যে চক্রান্ত চলছে, সেই শেখ হাসিনাকে বাংলাদেশে এনে বিচারের মুখোমুখি করা।”

পদযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথি হাসনাত আবদুল্লাহ মোংলা পোর্ট পৌরসভার মেয়র পদপ্রার্থী হিসেবে এনসিপির দক্ষিণাঞ্চলের যুগ্ম সংগঠক মোল্যা রহমাতুল্লাহর নাম ঘোষণা করেন এবং তাকে উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে পরিচয় করিয়ে দেন।

এ সময় উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক, যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, আলী আহসান জুনায়েদ, এনসিপির স্থানীয় নেতা মৃধা মাজেদুল ইসলাম, আবু হাসান, মো. জুবায়ের, জাহিদ হাসান ও মো. সোহেলসহ দলের নেতাকর্মীরা।

Share and Enjoy !

Shares
More News Of This Category
© All rights reserved
Developer By MMIT