1. info@drishtirekha.com : Rrishti Rekha :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন

প্রতিমন্ত্রীর সই জাল করে তদবিরের অভিযোগে মোংলায় মামলা

উপজেলা প্রতিনিধি:
  • Update Time : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৩১ Time View

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনের সংসদ সদস্য শেখ ফরিদুল ইসলামের স্বাক্ষর ও সরকারি সিল জাল করে বিভিন্ন দপ্তরে তদবির বাণিজ্যের অভিযোগে মোংলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তি হলেন মোংলা উপজেলার চিলা ইউনিয়নের হলদিবুনিয়া গ্রামের মৃত নুরুল ইসলাম শেখের ছেলে টুকু শেখ (৩৫)। রোববার (২ আগস্ট) বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান জানান, প্রতিমন্ত্রীর নাম ও পদবি ব্যবহার করে একটি প্রতারক চক্র দীর্ঘদিন ধরে অবৈধ তদবির বাণিজ্য করে আসছিল—এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে চক্রের মূলহোতা হিসেবে টুকু শেখকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, আটকের সময় টুকু শেখের কাছ থেকে প্রতিমন্ত্রীর নাম ও পদবি সংবলিত সিল এবং স্ট্যাম্প জব্দ করা হয়েছে।

এ ঘটনায় রোববার রাতে টুকু শেখের বিরুদ্ধে জালিয়াতি ও প্রতারণার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

ওসি মো. আতিকুর রহমান আরও জানান, অভিযোগের বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share and Enjoy !

Shares
More News Of This Category
© All rights reserved
Developer By MMIT