1. info@drishtirekha.com : Rrishti Rekha :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন

দোহারে নিষিদ্ধ যুবলীগ নেতা উপল পত্তনদার গ্রেফতার

বার্তা বিভাগ:
  • Update Time : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৩ Time View

ঢাকার দোহার উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের নেতা উপল পত্তনদারকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৩১ আগস্ট) রাতে উপজেলার মাহমুদপুর এলাকায় অভিযান চালিয়ে দোহার থানা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে।

গ্রেফতার উপল পত্তনদার দোহার উপজেলার মাহমুদপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

দোহার থানা পুলিশ জানায়, গ্রেফতারের পর মঙ্গলবার (১ সেপ্টেম্বর) তাকে আদালতে পাঠানো হবে।

পুলিশের পক্ষ থেকে তার বিরুদ্ধে থাকা মামলার বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

Share and Enjoy !

Shares
More News Of This Category
© All rights reserved
Developer By MMIT