1. info@drishtirekha.com : Rrishti Rekha :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন

হারুন মাস্টার হত্যা মামলায় সিআইডিকে তদন্তের নির্দেশ

বার্তা বিভাগ:
  • Update Time : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২১ Time View

দোহারের আলোচিত বিএনপি নেতা হারুন মাস্টার হত্যা মামলার অধিকতর তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)কে। মামলার প্রকৃত ঘটনা উদঘাটন ও হত্যাকাণ্ডের পেছনের রহস্য বের করতে আদালত সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

আদালত হারুন মাস্টার হত্যাকাণ্ডকে একটি চাঞ্চল্যকর ঘটনা হিসেবে উল্লেখ করেছেন। একই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে হত্যার মূল রহস্য উদঘাটন করে তদন্তের অগ্রগতি নিশ্চিত করতে তদন্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

Share and Enjoy !

Shares
More News Of This Category
© All rights reserved
Developer By MMIT