1. info@drishtirekha.com : Rrishti Rekha :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন

দোহারে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বার্তা বিভাগ:
  • Update Time : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৭ Time View

ঢাকার দোহার থানা এলাকায় অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় সিআর ওয়ারেন্টভুক্ত আরও এক আসামিকে গ্রেপ্তার করা হয়। সোমবার দিবাগত রাতে উপজেলার রাইপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে দোহার থানা পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—দোহার থানার উত্তর জয়পাড়া এলাকার মৃত মোফাজ্জেলের ছেলে ইমন (২৫), মুন্সীগঞ্জের শ্রীনগর থানার আদ্দিপাড়া কানাইনগর এলাকার মৃত পরান শেখের ছেলে মো. এমারত (৪২), দোহারের জামালচর এলাকার রায়হান শেখের ছেলে মো. জুয়েল শেখ (৩৫) এবং একই থানার খালপাড় এলাকার আঃ বারেকের ছেলে জালাল হোসাইন মানিক।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ১১টা ২০ মিনিটে দোহার থানার রাইপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসআই তন্ময় কুমার চক্রবর্তী, এএসআই মারুফ হাসানসহ সঙ্গীয় ফোর্স এ অভিযান চালান।

অভিযানে গ্রেপ্তার ইমন, এমারত ও জুয়েল শেখের কাছ থেকে মোট ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অপর আসামি জালাল হোসাইন মানিক সিআর ওয়ারেন্টভুক্ত বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, উদ্ধার করা ইয়াবা জব্দ করে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাদের মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।

Share and Enjoy !

Shares
More News Of This Category
© All rights reserved
Developer By MMIT