1. info@drishtirekha.com : Rrishti Rekha :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি

বার্তা বিভাগ:
  • Update Time : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ২৬ Time View

ঢাকার নবাবগঞ্জে দেশের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান আইএফআইসি ব্যাংকের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সকালে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। এসময় র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত গ্রাহকদের নিয়ে কেক কাটার মধ্য দিয়ে কর্মসূচীর সমাপ্তি করেন।
এসময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ শাখার ব্রাঞ্চ ম্যানাজার মো. হাবিবুর রহমান, এস.এম আশিকুজ্জামান (সিএসএম), এস.এম আবুল আলম (এলপিএমও), মো: শেখ রাকিব (অফিসার মার্কেটিং এন্ড সেলস) সহ শাখা ও উপশাখার সকল কর্মকর্তাবৃন্দ।
ব্রাঞ্চ ম্যানাজার মো.হাবিবুর রহমান বলেন, আমরা গ্রাহকদের সর্বচ্চ সুবিধা ও দ্রুত সেবা দিয়ে থাকি। এছাড়া আমাদের উপশাখাগুলোতে গ্রাহকরা সকল প্রকার সেবা পাচ্ছে। আগামীতে এটি আরও প্রসারিত করা হবে। এসময় তিনি ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকল গ্রাহকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

Share and Enjoy !

Shares
More News Of This Category
© All rights reserved
Developer By MMIT