1. info@drishtirekha.com : Rrishti Rekha :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন

মাদক ও কিশোর গ্যাং দমনে পুলিশকে সহযোগিতার আহ্বান

বার্তা বিভাগ:
  • Update Time : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৫ Time View

মাদক কারবারি ও কিশোর গ্যাং দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় দোহার নবাবগঞ্জ সরকারি কলেজ চত্বরে আয়োজিত ভাড়াটিয়া ফরম বিতরণ ও কমিউনিটি পুলিশিংয়ের মতবিনিময় সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ আহ্বান জানান।

এ সময় খন্দকার আবু আশফাক বলেন, সমাজ থেকে মাদক ও কিশোর গ্যাং নির্মূলে শুধু পুলিশের একার পক্ষে কাজ করা সম্ভব নয়। এ জন্য জনপ্রতিনিধি, অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। মাদক কারবারি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন। সভায় ভাড়াটিয়াদের তথ্য সংরক্ষণ, অপরাধ প্রতিরোধ এবং কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও জোরদার করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, স্থানীয় জনগণের সঙ্গে পুলিশের সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা বাড়ানো গেলে এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি করা সম্ভব।

Share and Enjoy !

Shares
More News Of This Category
© All rights reserved
Developer By MMIT