1. info@drishtirekha.com : Rrishti Rekha :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন

নবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের কর্মীসভায় প্রাণবন্ত মতবিনিময়

বার্তা বিভাগ:
  • Update Time : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮১ Time View

ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় অনুষ্ঠিত এ কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য জনাব খন্দকার আবু আশফাক।

কর্মীসভায় প্রধান অতিথি নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি সংগঠনের বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করেন এবং দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে নেতাকর্মীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং সাংগঠনিক শক্তি জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

Share and Enjoy !

Shares
More News Of This Category
© All rights reserved
Developer By MMIT