1. info@drishtirekha.com : Rrishti Rekha :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন

লামহার ডাক্তার হওয়ার স্বপ্নে সহায়তার হাত বাড়াল দোহার প্রশাসন

বার্তা বিভাগ:
  • Update Time : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৭ Time View

ঢাকার দোহার উপজেলার ইকরাশী আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থী হাসিবা চৌধুরী লামহার পড়াশোনার জন্য আর্থিক সহায়তার হাত বাড়িয়েছে উপজেলা প্রশাসন।

লামহার বাবা পালামগঞ্জ বাজারে নৈশপ্রহরী হিসেবে কাজ করেন। সীমিত আয়ের কারণে মেয়ের পড়াশোনার খরচ চালাতে হিমশিম খেতে হচ্ছে বলে জানান তিনি। এমন পরিস্থিতিতে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) মেধাবী শিক্ষার্থী হাসিবা চৌধুরী লামহার হাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

লামহা পড়াশোনায় মেধাবী। ভবিষ্যতে বড় হয়ে চিকিৎসক হয়ে মানুষের সেবা করার স্বপ্ন দেখে সে। তার এই স্বপ্ন পূরণে সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে।

আগামী এসএসসি পরীক্ষায় দোহার উপজেলায় সর্বোচ্চ নম্বর পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছে লামহা। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে আরও বড় লক্ষ্য নিয়ে প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়। শুধু দোহার নয়, ঢাকা জেলার মধ্যে সর্বোচ্চ নম্বর অর্জনের লক্ষ্য নিয়ে পড়াশোনা করার জন্য তাকে উৎসাহিত করা হয়।

উপজেলা প্রশাসনের এই সহযোগিতায় লামহা ও তার পরিবারের মধ্যে আশার সঞ্চার হয়েছে। মেধা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে লামহা তার স্বপ্ন পূরণ করে ভবিষ্যতে চিকিৎসক হয়ে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করবে—এমন প্রত্যাশা স্থানীয়দের।

সমাজের বিত্তবানদের সহযোগিতা পেলে লামহার মতো আরও অনেক দরিদ্র মেধাবী শিক্ষার্থী প্রতিকূলতা জয় করে নিজেদের স্বপ্ন পূরণের পথে এগিয়ে যেতে পারবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Share and Enjoy !

Shares
More News Of This Category
© All rights reserved
Developer By MMIT