1. info@drishtirekha.com : Rrishti Rekha :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন

উপকূলবাসীর পানির কষ্ট লাঘবে সরকারের নতুন পদক্ষেপ

উপজেলা প্রতিনিধি:
  • Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ২২ Time View

তীব্র লবণাক্ততায় আক্রান্ত উপকূলীয় এলাকার মানুষের সুপেয় পানি সংরক্ষণের জন্য বাগেরহাটের রামপালে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) বেলা ১১টার দিকে রামপাল উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর চত্বরে জলবায়ু ট্রাস্ট ফান্ডের উদ্যোগে রেইন ওয়াটার হার্ভেস্টিংয়ের মাধ্যমে সুপেয় পানির সংকটে থাকা পরিবারের মাঝে এসব ট্যাংক বিতরণ করা হয়। ট্যাংক বিতরণ করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী, বাগেরহাট জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জয়ন্ত মল্লিক, রামপাল উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী ইমরান হোসেন, রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাজীব আল রশিদ, উপজেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান তুহিন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম জাহিদ এবং রামপাল প্রেসক্লাবের সাবেক সভাপতি ফকির আতিয়ার রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, সুপেয় পানির সংকটে থাকা মোংলা ও রামপালের দরিদ্র মানুষের জন্য পর্যায়ক্রমে ৩ হাজার পানির ট্যাংক বিতরণ করা হচ্ছে। এর অংশ হিসেবে শুক্রবার ৮২টি ট্যাংক বিতরণ করা হয়েছে।

তিনি বলেন, উপকূলীয় এসব এলাকায় লবণ পানির আধিক্য থাকায় মিষ্টি পানির উৎস খুবই সীমিত। তাই বৃষ্টির পানি সংরক্ষণের জন্য এসব ট্যাংক দেওয়া হচ্ছে। জলবায়ু ট্রাস্ট ফান্ডের আওতায় পর্যায়ক্রমে উপকূলের প্রতিটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, এলাকার টিউবওয়েলের পানিতেও লবণাক্ততা রয়েছে। তাই সুপেয় পানির চাহিদা পূরণে সরকারি পুকুরগুলো সংস্কার করে পানির আধারে পরিণত করা হবে। এসব পুকুরে মাছ চাষ করা যাবে না।

পরে দুপুরে রামপাল উপজেলা পরিষদ চত্বরে ২৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে ঢেউটিন এবং নগদ অর্থ বিতরণ করেন পরিবেশ প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম।

Share and Enjoy !

Shares
More News Of This Category
© All rights reserved
Developer By MMIT