1. info@drishtirekha.com : Rrishti Rekha :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন

মোংলায় ন্যাজ্যারীণ মিশনের বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি:
  • Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ১৪ Time View

প্রকৃতিকে ভালোবাসুন, সবুজ বাংলাদেশ গড়ুন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মোংলায় বাংলাদেশ ন্যাজ্যারীণ মিশনের উদ্যোগে বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।

জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও জীবিকা সুরক্ষার লক্ষ্যে বাংলাদেশ ন্যাজ্যারীণ মিশন দেশের উপকূলীয় ও উত্তরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় নিয়মিত বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পরিচালনা করে আসছে। সংস্থাটির বিভিন্ন জলবায়ু সহনশীল প্রকল্পের আওতায় প্রান্তিক পরিবার ও কৃষকদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

সোমবার (২৭ জুলাই) বিকেলে মোংলা উপজেলার চাঁদপাই ইউনিয়নের ব্রাহ্মণমেঠ চার্চ অব দ্যা বাংলাদেশ ন্যাজ্যারীণ মিশন স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ করা হয়।

রেভারেন্ট মঙ্গল বিশ্বাসের সভাপতিত্বে এবং স্বাস্থ্যকর্মী প্রদীপ মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা কৃষি কর্মকর্তা প্রশান্ত কুমার হাওলাদার।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ন্যাজ্যারীণ মিশনের প্রজেক্ট ম্যানেজার নাহিদা সুলতানা, কেয়ারগিভার এ্যালবার্ট স্বপ্না দাস, ব্রাহ্মণমেঠ চার্চ অব দ্যা বাংলাদেশ ন্যাজ্যারীণ মিশন স্কুলের শিক্ষক বৃষ্টি দাস, শিক্ষার্থী ও অভিভাবকরা।

অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা প্রশান্ত কুমার হাওলাদার বলেন, উপকূলীয় এলাকার লবণাক্ত মাটিতে সব ধরনের গাছ সহজে টিকে থাকতে পারে না। তবে সফেদা, কদবেল ও মেহগনি গাছ এ পরিবেশের জন্য বেশ উপযোগী। সঠিক নিয়মে চারা রোপণ ও নিয়মিত পরিচর্যা করলে এসব গাছ দ্রুত বেড়ে উঠবে।

বাংলাদেশ ন্যাজ্যারীণ মিশনের প্রজেক্ট ম্যানেজার নাহিদা সুলতানা জানান, সকাল থেকে ব্রাহ্মণমাঠ, কানাইনগর, হলিবুনিয়া ও কুমারখালী সেন্টারে ১৭০ জন শিশুর মাঝে আম ও শিরিষ গাছের চারা বিতরণ করা হয়েছে।

Share and Enjoy !

Shares
More News Of This Category
© All rights reserved
Developer By MMIT