1. info@drishtirekha.com : Rrishti Rekha :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন

রেমিট্যান্স গ্রাহকদের নিয়ে ইসলামী ব্যাংকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি:
  • Update Time : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ১৮ Time View

গ্রাহক সেবামাস উপলক্ষে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, জগন্নাথপুর শাখার উদ্যোগে রেমিট্যান্স গ্রাহকদের নিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ জুলাই) জগন্নাথপুর শাখা কার্যালয়ে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন শাখা ব্যবস্থাপক জহির উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাখার কর্মকর্তা সুজাউল করিম।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী এবং ইসলামী ব্যাংক রসুলগঞ্জ বাজার এজেন্ট আউটলেটের পরিচালক জামাল উদ্দিন বেলাল।

এছাড়া বক্তব্য রাখেন শাখার সেকেন্ড ম্যানেজার রেজাউল করিম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী শাহজাহান মিয়া, ব্যবসায়ী সিফাত আহমদ, জগন্নাথপুর শাখার সম্মানিত রেমিট্যান্স গ্রাহকবৃন্দ এবং ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা।

বক্তারা বৈধ ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর গুরুত্ব তুলে ধরেন এবং গ্রাহকদের উন্নত ও আধুনিক সেবা নিশ্চিত করতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির বিভিন্ন উদ্যোগ সম্পর্কে আলোচনা করেন।

Share and Enjoy !

Shares
More News Of This Category
© All rights reserved
Developer By MMIT