1. info@drishtirekha.com : Rrishti Rekha :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন

জগন্নাথপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি:
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৪৫ Time View

জুলাই শহীদ দিবস উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন। সভার শুরুতে দেশের জন্য আত্মত্যাগকারী শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

আলোচনা সভায় দেশের বর্তমান পরিস্থিতি এবং ২০২৪ সালের জুলাই আন্দোলনের গুরুত্ব নিয়ে বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হোরায়রা সাদ মাস্টার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহসিন উদ্দীন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. সোহরাব হোসেন, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. মুরসালিন অনিক, পৌর বিএনপির আহ্বায়ক সালাহ উদ্দিন মিঠু, কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. রফিক মিয়া, জগন্নাথপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু এবং জুলাই আন্দোলনের অংশগ্রহণকারী আরিফুল ইসলাম।

বক্তারা বলেন, বৈষম্যমুক্ত সমাজ গড়ার লক্ষ্য নিয়েই জুলাই আন্দোলনের সূচনা হয়েছিল। তাদের মতে, এই আন্দোলনের ধারাবাহিকতায় দেশ নতুন এক পথে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে। আন্দোলনটি পরে গণআন্দোলনে রূপ নেয় এবং কর্তৃত্ববাদী শাসনের অবসান ঘটিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখে। তারা আরও বলেন, জুলাই আন্দোলনের মানবিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের যে আদর্শ ও চেতনা ছিল, তা ভবিষ্যতেও অটুট রাখা প্রয়োজন।

অনুষ্ঠানের শেষদিকে দেশের শান্তি, শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন জগন্নাথপুর উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা জুবায়ের আহমদ।

এ সময় বিভিন্ন জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Share and Enjoy !

Shares
More News Of This Category
© All rights reserved
Developer By MMIT