সুন্দরবনের হরিণের ৩০ কেজি মাংসসহ এক মাংস ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড।

মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, গত সোমবার (২০ জুলাই) দুপুর ২টার দিকে খুলনার দাকোপ উপজেলার নলিয়ান ক্লোজার পাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ান বিশেষ অভিযান চালায়। অভিযানে প্রায় ৩০ কেজি অবৈধ হরিণের মাংস উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৬৬ হাজার টাকা। এ সময় একজন মাংস ব্যবসায়ীকে আটক করা হয়।

আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে জব্দ করা হরিণের মাংসসহ তাকে নলিয়ান ফরেস্ট টহল ফাঁড়ির কাছে হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ড জানিয়েছে, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিত চালিয়ে যাওয়া হবে।