1. info@drishtirekha.com : Rrishti Rekha :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন

মোংলায় সুন্দরবন ও উপকূলীয় জীবিকা সুরক্ষায় দিনব্যাপী সংলাপ

উপজেলা প্রতিনিধি:
  • Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ১৭ Time View

সুন্দরবন সংরক্ষণ, উপকূলীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় করণীয় নির্ধারণে বাগেরহাটের মোংলায় দিনব্যাপী নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সংলাপে সুন্দরবনের ওপর নির্ভরশীল জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, বিকল্প কর্মসংস্থান সৃষ্টি এবং পরিবেশবান্ধব উন্নয়ন কৌশল নিয়ে গুরুত্বারোপ করা হয়।

শনিবার দুপুরে মোংলা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ‘টেকসই উন্নয়নের জন্য সুন্দরবন ও উপকূলীয় জীবিকার সুরক্ষা’ শীর্ষক এ সংলাপের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম।

অনুষ্ঠানে তিনি বলেন, সুন্দরবনে জুন থেকে আগস্ট পর্যন্ত তিন মাসের প্রজনন মৌসুমে অবরোধকালীন সময়ে সরকার প্রথমবারের মতো জেলেদের সহায়তা প্রদান করছে। এ সময় সুন্দরবনের ওপর নির্ভরশীল ৮ হাজার ২৭১টি জেলে পরিবারের জন্য ৬৬১ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি সুন্দরবনে দস্যুতা দমনে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে এবং বননির্ভর মানুষের জীবনমান উন্নয়নে সরকারি-বেসরকারি পর্যায়ে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ব্রাইটার্স, পশুর রিভার ওয়াটারকিপার, সচেতন ফাউন্ডেশন ও ওয়াটারকিপার্স বাংলাদেশ-এর যৌথ উদ্যোগে ‘পিপলস ম্যান্ডেট: ম্যানিফেস্টো টু অ্যাকশন’ সিরিজের অংশ হিসেবে এ সংলাপের আয়োজন করা হয়।

সংলাপে সুন্দরবন সংরক্ষণ, উপকূলীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং টেকসই উন্নয়ন বিষয়ক নীতি, পরিকল্পনা ও করণীয় নিয়ে জাতীয় ও স্থানীয় পর্যায়ের অংশীজনরা মতবিনিময় করেন।

উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন ধরার কেন্দ্রীয় সদস্য সচিব ও ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়কারী শরীফ জামিল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আলীম, বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, খুলনা অঞ্চলের বনসংরক্ষক ইমরান আহমেদ, মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী, মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রেফাতুল ইসলাম, এনসিপির কেন্দ্রীয় নেত্রী মনিরা শারমিন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, পরিবেশ সুরক্ষা মঞ্চ খুলনার সাধারণ সম্পাদক সুতপা বেদজ্ঞ এবং সুন্দরবন জাদুঘরের পরিচালক সুভাষ চন্দ্র বিশ্বাস।

এ সময় রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সংকট মোকাবিলার প্রতিশ্রুতির গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন রিভার বাংলার সম্পাদক ও ধরার কেন্দ্রীয় নেতা ফয়সাল আহমেদ। স্বাগত বক্তব্য দেন সচেতন ফাউন্ডেশনের সভাপতি হাবিবুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন পশুর রিভার ওয়াটারকিপার ও সুন্দরবন রক্ষায় আমরা’র সমন্বয়কারী মো. নূর আলম শেখ।

দুপুরে ‘দক্ষিণ-পশ্চিম উপকূলের জীবন-জীবিকা ও বাস্তুতন্ত্র’ শীর্ষক বিশেষ অধিবেশনে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। অধিবেশনে সভাপতিত্ব করেন মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক কে এম রব্বানী।

বিশেষ অধিবেশনে বক্তব্য দেন বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী, গবেষক রফিকুল ইসলাম মন্টু, ব্রাইটার্স ফাউন্ডেশনের সভাপতি ফারিহা অমি, সাইদুর রহমান সিয়াম, জেলে সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ হাওলাদার, ডলফিন সংরক্ষণ দলের নেতা ইস্রাফিল বয়াতি, ধরা’র নেত্রী কমলা সরকার, ইয়ুথ লিডার ডলার মোল্লা, শাহীন খলিফা ও আরাফাত দূর্জয়। বিশেষ অধিবেশন সঞ্চালনা করেন ধরা বরগুনার সদস্য সচিব মুশফিক আরিফ।

দিনব্যাপী সংলাপের সমাপনী পর্বে আলোচনার সারসংক্ষেপ তুলে ধরেন ধরার কেন্দ্রীয় সদস্য সচিব ও পরিবেশকর্মী শরীফ জামিল।

Share and Enjoy !

Shares
More News Of This Category
© All rights reserved
Developer By MMIT