1. info@drishtirekha.com : Rrishti Rekha :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন

তজুমদ্দিনে ৮ টন ইউরিয়া জব্দ, পালাল পাচারকারীরা

বার্তা বিভাগ:
  • Update Time : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩২ Time View

ভোলার তজুমদ্দিনে মেঘনা নদীতে অভিযান চালিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ৮ হাজার কেজি বা ১৬০ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় পাচারের কাজে ব্যবহৃত একটি স্টিল বডি ট্রলারও জব্দ করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেরে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তজুমদ্দিন কোস্ট গার্ড স্টেশন মুক্তিযোদ্ধা বাজার সংলগ্ন মেঘনা নদীতে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় সন্দেহজনক একটি স্টিল বডি ট্রলারে তল্লাশি চালিয়ে মায়ানমারে পাচারের জন্য নেওয়া ১৬০ বস্তা ইউরিয়া সার পাওয়া যায়। জব্দ করা সারের আনুমানিক মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা।

কোস্ট গার্ডের সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় তাদের কাউকে আটক করা যায়নি।

কোস্ট গার্ড জানিয়েছে, জব্দ করা ইউরিয়া সার ও পাচারে ব্যবহৃত স্টিল বডি ট্রলারের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, চোরাচালান ও পাচার বন্ধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Share and Enjoy !

Shares
More News Of This Category
© All rights reserved
Developer By MMIT