1. info@drishtirekha.com : Rrishti Rekha :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন

জগন্নাথপুরে কৃষি ঋণ প্রচারণা ও চেক বিতরণ অনুষ্ঠান

উপজেলা প্রতিনিধি:
  • Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ২৪ Time View

সুনামগঞ্জের জগন্নাথপুরে উপজেলা ভিত্তিক কৃষি ঋণ প্রচারণা ও প্রকাশ্যে ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ১৮ জন সুবিধাভোগী কৃষকের মধ্যে মোট ২১ লাখ টাকার কৃষি ঋণের চেক বিতরণ করা হয়।

মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টায় বাংলাদেশ ব্যাংক ও জগন্নাথপুর উপজেলায় অবস্থিত তফসিলি ব্যাংকসমূহের আয়োজনে উপজেলা মডেল মসজিদের অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিনের সভাপতিত্বে এবং ব্যাংক এশিয়া জগন্নাথপুর শাখার সহকারী ম্যানেজার আশিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংক, সিলেট অফিসের অতিরিক্ত পরিচালক মো. জাবেদ আহমদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা সাদ মাস্টার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কাওছার আহমদ, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আল আমিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এস. এম. এমদাদুল হক এবং ব্যাংক এশিয়া পিএলসির সিলেট পূর্বাঞ্চলের এফভিপি ও জোনাল হেড নাজমুস সাকীব।

এছাড়া বক্তব্য দেন ইসলামী ব্যাংক জগন্নাথপুর শাখার ব্যবস্থাপক মো. জাহির উদ্দীন, উত্তরা ব্যাংক পিএলসি জগন্নাথপুর শাখার ব্যবস্থাপক গুল মোহাম্মদ মাহমুদউল্লাহ এবং চিলাউড়া গ্রামের সফল কৃষক মো. জুয়েল মিয়া।

আলোচনা সভা শেষে অতিথিরা ১৮ জন সুবিধাভোগী কৃষকের হাতে মোট ২১ লাখ টাকার কৃষি ঋণের চেক তুলে দেন।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সুবিধাভোগী কৃষক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এর আগে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন বাংলাদেশ কৃষি ব্যাংক, জগন্নাথপুর শাখার ব্যবস্থাপক মো. ইসলাম উদ্দিন।

Share and Enjoy !

Shares
More News Of This Category
© All rights reserved
Developer By MMIT