1. info@drishtirekha.com : Rrishti Rekha :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন

দোহারে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

উপজেলা প্রতিনিধি:
  • Update Time : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ১৪ Time View

ঢাকার দোহার উপজেলায় সাদিয়া (১৯) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে উপজেলার কুসুমহাটি ইউনিয়নের বাস্তা এলাকায় নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সাদিয়া উপজেলার কুসুমহাটি ইউনিয়নের বাস্তা এলাকার প্রবাসী শহিদ খানের মেয়ে।

নিহতের বড় ভাই তানভীর খান জানান, দুপুর একটার পরও সাদিয়া ঘরের দরজা না খোলায় সন্দেহ হলে তিনি দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। পরে ঘরে ঢুকে সিলিং ফ্যানের সঙ্গে সাদিয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাৎক্ষণিকভাবে তাকে নিচে নামানো হলেও ততক্ষণে তার মৃত্যু হয়েছে বলে তিনি দাবি করেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে প্রবাসী মহসিনের সঙ্গে সাদিয়ার বিয়ে হয়। বিয়ের ১৫ দিন পরই তার স্বামী বিদেশে চলে যান। স্থানীয়দের দাবি, প্রায় ছয় মাস আগে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিরোধের সৃষ্টি হয়েছিল। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়দের ধারণা, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে। তবে বিষয়টি তদন্তের আগে এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

এ বিষয়ে মাহমুদপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক সুরতহাল সম্পন্ন করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকায় পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Share and Enjoy !

Shares
More News Of This Category
© All rights reserved
Developer By MMIT