আজ ঐতিহাসিক ‘জুলাই শহীদ দিবস’। ২০২৪ সালের এই দিনে কোটা সংস্কার আন্দোলন চলাকালে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে প্রাণহানির ঘটনা ঘটে।

সেদিন রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ নিহত হন। একই দিনে চট্টগ্রামে কলেজশিক্ষার্থী মোহাম্মদ ওয়াসিম আকরামও নিহত হন। বিভিন্ন স্থানে সংঘটিত সহিংসতায় ওই দিন অন্তত ছয়জনের মৃত্যুর খবর পাওয়া যায়।
দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদদের স্মরণে কর্মসূচি পালন করছে। তাঁদের আত্মত্যাগ স্মরণে দোয়া, আলোচনা সভা, শ্রদ্ধা নিবেদনসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
