1. info@drishtirekha.com : Rrishti Rekha :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন

জগন্নাথপুরে নারী উদ্যোক্তাদের সম্মাননা ও কর্মশালা

উপজেলা প্রতিনিধি:
  • Update Time : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ১৩ Time View

সুনামগঞ্জের জগন্নাথপুরে আইএফআইসি ব্যাংক পিএলসির উদ্যোগে ‘সমৃদ্ধি নারী উদ্যোক্তা কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২০ জুলাই) দুপুরে জগন্নাথপুর শাখার হলরুমে আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন শাখা ব্যবস্থাপক ওমর ফারুক মিষ্টু। প্রতি বছরের ধারাবাহিক আয়োজনের অংশ হিসেবে বিভিন্ন শ্রেণি-পেশার নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

কর্মশালায় নারী উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন, আর্থিক সচেতনতা বৃদ্ধি, ব্যাংকিং সেবা গ্রহণের সুযোগ এবং উদ্যোক্তা উন্নয়নে ঋণ সুবিধাসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।

এ সময় বক্তব্য দেন জগন্নাথপুর শাখার লেনদেন পরিষেবা কর্মকর্তা নির্বানজ্যোতি তালুকদার, ঋণ বিতরণ বিষয়ক কর্মকর্তা আবু রিফাত রাকিবুল এবং মার্কেটিং সেলস অফিসার রাকিবুল হাসান।

অনুষ্ঠানে রূপসী বিউটি পার্লারের স্বত্বাধিকারী অর্চনা চৌধুরীসহ বিভিন্ন শ্রেণি-পেশার নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

কর্মশালা শেষে অংশগ্রহণকারী নারী উদ্যোক্তাদের মাঝে সনদপত্র বিতরণ করেন শাখা ব্যবস্থাপক ওমর ফারুক মিষ্টু।

Share and Enjoy !

Shares
More News Of This Category
© All rights reserved
Developer By MMIT