1. info@drishtirekha.com : Rrishti Rekha :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন

বাহ্রা ওয়াসেক মেমোরিয়াল স্কুলের এডহক কমিটির সভাপতি মাহমুদুল হাসান

বার্তা বিভাগ:
  • Update Time : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৭৮ Time View

বাহ্রা ওয়াসেক মেমোরিয়াল হাই স্কুলের এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ মাহমুদুল হাসান (তুষার)। এডহক কমিটিতে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

নবগঠিত কমিটিতে সাধারণ শিক্ষক সদস্য হিসেবে রয়েছেন ইসমাইল হোসেন এবং অভিভাবক সদস্য হিসেবে রয়েছেন মোঃ হারুন অর রশিদ।

বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম পরিচালনা, শিক্ষার মানোন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে এডহক কমিটি কাজ করবে বলে আশা করা হচ্ছে।

এদিকে মোঃ মাহমুদুল হাসান (তুষার) এডহক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ইতিবাচক প্রত্যাশা তৈরি হয়েছে।

সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন কমিটির নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নসহ সার্বিক কার্যক্রম আরও এগিয়ে যাবে।

এডহক কমিটির সদস্যরা হলেন—সভাপতি: মোঃ মাহমুদুল হাসান (তুষার), সদস্য সচিব: অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সাধারণ শিক্ষক সদস্য: ইসমাইল হোসেন, অভিভাবক সদস্য: মোঃ হারুন অর রশিদ।

Share and Enjoy !

Shares
More News Of This Category
© All rights reserved
Developer By MMIT