1. info@drishtirekha.com : Rrishti Rekha :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ‘মঞ্চ উৎসব’

বার্তা বিভাগ:
  • Update Time : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৯ Time View

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের সাউথইস্ট মুভি অ্যান্ড ড্রামা ক্লাবের আয়োজনে দুই দিনব্যাপী ‘মঞ্চ উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর অনুষ্ঠিত এ আয়োজনে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।

উৎসব আয়োজনে সার্বিক সহযোগিতা করেছে রিভো বাংলাদেশ ও পাওয়ারবিন।

উৎসবের প্রথম দিন ৩১ আগস্ট বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসা শিক্ষার্থীরা নাটক, অভিনয়, গান ও কসপ্লেসহ নানা ধরনের পরিবেশনায় অংশ নেন। এসব বিষয়ের ওপর প্রতিযোগিতারও আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের নাম প্রথম দিনেই ঘোষণা করা হয়।

প্রথম দিনের আয়োজনে উপস্থিত ছিলেন সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) উইং কমান্ডার রফিকুল ইসলাম (অবসরপ্রাপ্ত)। তিনি শিক্ষার্থীদের বিভিন্ন পরিবেশনা উপভোগ করেন।

উৎসবের দ্বিতীয় দিন ১ সেপ্টেম্বর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এদিন উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. ইউসুফ মাহবুবুল ইসলাম এবং স্কুল অব ল-এর ডিন প্রফেসর ড. ফারহানা হেলাল মেহতাব।

দ্বিতীয় দিনের অনুষ্ঠানে বিনোদন অঙ্গনের বেশ কয়েকজন পরিচিত অভিনয়শিল্পী ও বিশিষ্ট অতিথি উপস্থিত ছিলেন। অতিথি হিসেবে ছিলেন অভিনেত্রী দিলারা জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেতা ও নির্মাতা গাজী রাকায়েত, অভিনেতা শ্যামল মাওলা ও অভিনেতা আবদুল্লাহ রানা। এছাড়া অভিনেত্রী তাবাসসুম সোহা, মালু দেওয়ান ও নওশেবাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে দ্বিতীয় দিন পুরস্কার তুলে দেওয়া হয়। শিক্ষার্থীদের অভিনয়, গান ও সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি অতিথি শিল্পীদের উপস্থিতিতে পুরো আয়োজন হয়ে ওঠে প্রাণবন্ত।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের সৃজনশীলতা ও সাংস্কৃতিক প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের একই মঞ্চে এনে তাদের প্রতিভা প্রকাশের সুযোগ করে দিতে ‘মঞ্চ উৎসবের’ আয়োজন করা হয়েছে।

শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দুই দিনের এ উৎসব শিক্ষার্থী ও সংস্কৃতিপ্রেমীদের মিলনমেলায় পরিণত হয়।

Share and Enjoy !

Shares
More News Of This Category
© All rights reserved
Developer By MMIT