1. info@drishtirekha.com : Rrishti Rekha :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন

খেলাধুলাই পারে সমাজ বদলাতে – এমপি আবু আশফাক

উপজেলা প্রতিনিধি:
  • Update Time : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৩৮ Time View

ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নের চকসিংহড়া হযরত আলী স্পোর্টিং ক্লাব মাঠে অনুষ্ঠিত ‘মরহুম শানাল মাদবর স্মৃতি মহিলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনালে মাগুরা জেলা মহিলা একাদশকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা জেলা মহিলা একাদশ।

শুক্রবার (১৭ জুলাই) বিকেলে অনুষ্ঠিত ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক।

তিনি বলেন, খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং তরুণ সমাজকে মাদকের মতো সামাজিক ব্যাধি থেকে দূরে রাখতে সহায়তা করে। একটি সুস্থ ও সচেতন সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। এ লক্ষ্যেই সরকার প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা করছে।

খন্দকার আবু আশফাক আরও বলেন, স্বাধীনতার পর গত ৫৫ বছরে বাংলাদেশের খেলাধুলায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। নারী খেলোয়াড়রাও বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জন করেছেন। তবে মেয়েদের খেলাধুলার বিকাশে এখনও নানা প্রতিবন্ধকতা রয়েছে, যার অন্যতম হলো পারিবারিক অনীহা। এসব বাধা দূর করতে সবাইকে এগিয়ে আসতে হবে।

ফাইনাল খেলা উপভোগ করতে নবাবগঞ্জ, দোহার, কেরানীগঞ্জ, সিংগাইর, হরিরামপুরসহ আশপাশের বিভিন্ন উপজেলা থেকে বিপুলসংখ্যক দর্শক মাঠে ভিড় করেন। দুপুরের পর থেকেই মাঠ ও আশপাশের এলাকা দর্শকে পরিপূর্ণ হয়ে যায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চকসিংহড়া হযরত আলী স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. হযরত আলী। তিনি বলেন, স্থানীয় ফুটবলের বিকাশ এবং তরুণ খেলোয়াড়দের প্রতিভা তুলে ধরার লক্ষ্যেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর খন্দকার মাহমুদ আরশিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম খন্দকার, সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুস সালাম, সেন্টু মোল্লা, লেলিন আহমেদ রাসেলসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

খেলা শেষে চ্যাম্পিয়ন ঢাকা জেলা মহিলা একাদশের হাতে নগদ আড়াই লাখ টাকা এবং রানার্সআপ মাগুরা জেলা মহিলা একাদশের হাতে দেড় লাখ টাকার পুরস্কার তুলে দেন অতিথিরা।

Share and Enjoy !

Shares
More News Of This Category
© All rights reserved
Developer By MMIT