সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন।
সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহসিন উদ্দীন, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা সাদ মাস্টার, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম এ মুকিত, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কাওছার আহমেদ।

এছাড়াও উপস্থিত ছিলেন চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শহীদুল ইসলাম বকুল, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছদরুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন আহমদ, যুগ্ম আহ্বায়ক সৈয়দ মুসাব্বির আহমদ, যুগ্ম আহ্বায়ক হাজী মো. আব্দুস সোবহান, সদস্য লুৎফুর রহমান চৌধুরী, উপজেলা প্রকৌশল অধিদপ্তরের অফিস সহকারী ধীরেন্দ্র দেবনাথ, পাটলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নজরুল ইসলাম এবং জগন্নাথপুর উপজেলা শাখা বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা মতিউর রহমানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয় এবং প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরা হয়।