1. info@drishtirekha.com : Rrishti Rekha :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন

মানসম্মত সেবা নিশ্চিত করতে অভিযানে নামল স্বাস্থ্য বিভাগ

উপজেলা প্রতিনিধি:
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ১৯ Time View

মানিকগঞ্জে স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। অভিযানে দুটি হাসপাতাল ও একটি ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া অনিয়মের দায়ে অপর একটি হাসপাতালকে মুচলেকা নিয়ে সতর্ক করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) দুপুরে মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌসের নেতৃত্বে জেলা স্বাস্থ্য বিভাগের একটি দল এ অভিযান পরিচালনা করে।

অভিযানে লাইসেন্স দীর্ঘদিন নবায়ন না করা, দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ও লেবার রুম না থাকা এবং প্যাথলজি ও ডায়াগনস্টিক বিভাগে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় আল রাফী মেডিকেল সেন্টার, যমুনা জেনারেল হাসপাতাল ও মডার্ন ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

এছাড়া মানিকগঞ্জ শিশু ও জেনারেল হাসপাতালকে অনিয়মের বিষয়ে মুচলেকা নিয়ে সতর্ক করা হয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, আল রাফী মেডিকেল সেন্টার ও যমুনা জেনারেল হাসপাতালের লাইসেন্স দীর্ঘদিন ধরে নবায়ন করা হয়নি। পরিদর্শনের সময় প্রতিষ্ঠান দুটিতে কোনো কর্তব্যরত চিকিৎসক ও লেবার রুম পাওয়া যায়নি। পাশাপাশি তিনটি প্রতিষ্ঠানের প্যাথলজি ও ডায়াগনস্টিক বিভাগে বিভিন্ন অনিয়ম শনাক্ত করা হয়।

সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌস বলেন, “মানিকগঞ্জে নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। আজ তিনটি প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ করা হয়েছে এবং একটি প্রতিষ্ঠানকে মুচলেকা নিয়ে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

Share and Enjoy !

Shares
More News Of This Category
© All rights reserved
Developer By MMIT