1. info@drishtirekha.com : Rrishti Rekha :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন

নবাবগঞ্জে জনকল্যাণে বহুমুখী সরকারি সহায়তা

উপজেলা প্রতিনিধি:
  • Update Time : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ১৮ Time View

ঢাকার নবাবগঞ্জে নতুন প্রযুক্তিনির্ভর মৎস্য চাষে উৎসাহ দিতে সরকারি অনুদানের বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে। একই সঙ্গে উপজেলা হাসপাতালে গর্ভবতী মায়েদের সেবার মান উন্নয়নে ইলেকট্রিক বেড প্রদান এবং ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় ১০ জনকে দোকান নির্মাণের সহায়তা সামগ্রী দেওয়া হয়েছে।

বুধবার (২২ জুলাই) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সহায়তা সামগ্রী বিতরণ করেন দোহার-নবাবগঞ্জ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক।

অনুষ্ঠানে তিনি বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করে মৎস্য উৎপাদন বৃদ্ধি, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং অসহায় মানুষের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির মাধ্যমে উপকারভোগীদের স্বাবলম্বী করে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, মৎস্য চাষি, হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Share and Enjoy !

Shares
More News Of This Category
© All rights reserved
Developer By MMIT