1. info@drishtirekha.com : Rrishti Rekha :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন

ত্রিশালে মর্মান্তিক দুর্ঘটনা নিহত তিন

বার্তা বিভাগ:
  • Update Time : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৩১ Time View

ময়মনসিংহের ত্রিশালে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

সোমবার (৩১ আগস্ট) সকালে ত্রিশাল উপজেলার বালিপাড়া রোডের ঠাকুরবাড়ির মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে ঠাকুরবাড়ির মোড়ে একটি ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই এক নারী ও এক পুরুষ নিহত হন।

পরে গুরুতর আহত অবস্থায় আরও একজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। দুর্ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর ঘটনাস্থলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে।

Share and Enjoy !

Shares
More News Of This Category
© All rights reserved
Developer By MMIT