1. info@drishtirekha.com : Rrishti Rekha :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন

ফকিরহাটে ডিবির জালে মাদকসহ নারী গ্রেফতার

বার্তা বিভাগ:
  • Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৪ Time View

বাগেরহাটের ফকিরহাটে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৫ বোতল কোডিন মিশ্রিত মাদকদ্রব্যসহ মোছা. হ্যাপি বেগম (৩৪) নামে এক নারীকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ৩টা ৪০ মিনিটের দিকে ফকিরহাট মডেল থানাধীন বারাশিয়া মধ্যপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের একটি দল।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বারাশিয়া মধ্যপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় হ্যাপি বেগমকে আটক করে তার হেফাজতে থাকা মালামাল তল্লাশি করা হয়। তল্লাশিতে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৫ বোতল কোডিন মিশ্রিত মাদকদ্রব্য ‘WINCIREX’ উদ্ধার করা হয়।

গ্রেফতার হ্যাপি বেগম ফকিরহাট উপজেলার বারাশিয়া মধ্যপাড়া এলাকার মনির শেখ ওরফে মনি শেখের স্ত্রী।

পুলিশ জানিয়েছে, উদ্ধার করা মাদকদ্রব্যসহ গ্রেফতার নারীর বিরুদ্ধে ফকিরহাট মডেল থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Share and Enjoy !

Shares
More News Of This Category
© All rights reserved
Developer By MMIT