ঢাকার দোহার উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে সবুজ (৩২) নামে এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃত সবুজ উপজেলার জয়পাড়া বড় মাঠ সংলগ্ন এলাকার করম আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ২৭ জুলাই সোমবার দিবাগত মধ্যরাতে দোহার থানার এসআই তন্ময় কুমার চক্রবর্তীর নেতৃত্বে এএসআই মারুফ হাসান ও

এএসআই হামিদুল ইসলামসহ পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে সবুজকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারের সময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। পরে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।
মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।