1. info@drishtirekha.com : Rrishti Rekha :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন

মিটফোর্ডের সোহাগ হত্যা – আদালতের প্রতি অনাস্থা আসামির

উপজেলা প্রতিনিধি:
  • Update Time : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ৩৬ Time View

ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ও পুরোনো তারের ব্যবসায়ী সোহাগ ওরফে লাল চাঁদ হত্যা মামলার এক আসামি আদালতের প্রতি অনাস্থা জানিয়েছেন।

রোববার ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. আলমগীরের আদালতের প্রতি অনাস্থা জানান আসামি মাহমুদুল হাসান মাহিন। এ কারণে মাহিনের আইনজীবী মাশরুর হোসাইন সাক্ষ্যগ্রহণ পেছানোর জন্য সময় আবেদন করেন।

আদালত সেই আবেদন মঞ্জুর করে আগামী ২৭ জুলাই মামলার সাক্ষ্যগ্রহণের পরবর্তী দিন ধার্য করেছেন বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী জিয়াউল হক।

মাহিনের আইনজীবী মাশরুর হোসাইন বলেন, ১২ জুলাই মামলার অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন নির্ধারিত ছিল। সেদিন অতিবৃষ্টির কারণে তিনি আদালতে উপস্থিত হতে পারেননি। তিনি সাত আসামির পক্ষে মামলাটি পরিচালনা করছেন বলেও জানান।

তিনি বলেন, অভিযোগ গঠনের বিষয়ে একদিন সময় দেওয়া হলে কোনো সমস্যা হতো না। কিন্তু অভিযোগ গঠন করা হয়েছে। এ কারণে ওই আদালতের প্রতি তাদের আস্থা নেই। আদালতের প্রতি অনাস্থা জানিয়ে মহানগর দায়রা জজ আদালতে আবেদন করা হয়েছে। আগামী ২২ জুলাই এ বিষয়ে শুনানি হবে।

তিনি আরও বলেন, রোববার মামলার সাক্ষ্যগ্রহণের দিন ছিল। আদালতের প্রতি অনাস্থার বিষয়টি জানিয়ে সাক্ষ্য পেছানোর আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।

মামলার আসামির তালিকায় রয়েছেন—মাহমুদ হাসান মহিন, আলমগীর, মনির ওরফে লম্বা মনির, নান্নু ওরফে নান্নু কাজী, সজিব ওরফে সজিব বেপারী, টিটন গাজী, তারেক রহমান রবিন, জহিরুল ইসলাম, পারভেজ, সাগর, রিজওয়ান উদ্দিন ওরফে অভিজিৎ বসু ওরফে অভি, রুমান বেপারী, আবির হোসেন, জহির, ইমরান হোসেন, শারাফাত ওরফে শফিউল ইসলাম, হোসেন চৌকিদার, জিয়াউদ্দিন রাজিব, সারোয়ার হোসেন টিটু, মনির ওরফে ছোট মনির ও অপু দাস।

আসামিদের মধ্যে ১০ জন কারাগারে রয়েছেন, আটজন পলাতক এবং তিনজন জামিনে আছেন।

Share and Enjoy !

Shares
More News Of This Category
© All rights reserved
Developer By MMIT